চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে রোববার যোগ দিয়েছেন আব্দুল জলিল মন্ডল। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইতোমধ্যে কসভো ও ক্রোয়েশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন আব্দুল জলিল মন্ডল।
তিনি বাগেরহাট, নীলফামারী ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিএমপিতে কমিশনার পদে যোগদান করেন।
সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।
সিএমপি কমিশনার হিসেবে দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলামকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। প্রায় এক মাস ধরে খালি থাকা ওই পদে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





