ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির এক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলারুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, কালীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক প্রমুখ। সভায় আইন শৃংখলা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এআই