ঢাকার কেরানীগঞ্জে ৪০ ক্যান বিয়ারসহ মো. তুহিন (২৮) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয়।
বুধবার সকালে ডিবি পুলিশের পরিদর্শক ভজেন্দ্রনাথ ভদ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শুভাঢ্যা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে তুহিনকে আটক করা হয়। এসময় তার কাছে ৪০ ক্যান বিয়ার পাওয়া যায়।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাস বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
এমএনজে





