মাগুরার বালিদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে ১৭টি বাড়ি ও পাঁচটি দোকান পুড়ে গেছে।
সোমবার সকালে সংঘর্ষের জেরে রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ সময় অন্তত দশজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্যে বিস্তার নিয়ে বালিদিয়ার ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে নাসির মোল্যা ও মহর মোল্যার মধ্যে একটি বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে ২০টি ঘর ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।
মোহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কেএইচ





