এখানে মোট ৩ লাখ ১৭ হাজার ৪২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২লাখ ৮৯ হাজার ১০৫ জন যা শতকরা হিসেবে গড়ে ৯১ দশমিক শূন্য ৭ ভাগ।

এ আসনে বিজয়ী হয়েছেন আ’লীগের আব্দুল মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ইসলাম জামানত হারিয়েছেন।

বগুড়া-২ আসনে ২ লাখ ৯৬ হাজার ৩৫৬ জনের মধ্যে ভোট দেন ২ লাখ ৪২ হাজার ৬১৪জন। শতকরা হিসেবে ভোট দিয়েছেন গড়ে ৮১ দশমিক ৮৬ শতাংশ। এখানে বিজয়ী জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ। এখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না নিকটতম প্রতিদ্বন্দ্বী।

বগুড়া-৩ আসনে মোট ২ লাখ ৯৬ হাজার ৩৭৮ জনের মধ্যে ভোট দেন ২ লাখ ২৫ হাজার ৬০৭জন। শতকরা হিসেবে ভোট প্রদানের হার ৭৬ দশমিক ১২ ভাগ। এখানে বিজয়ী জাতীয় পার্টির নূরুল ইসলাম তালুকদার।

বগুড়া-৪ আসনে মোট ৩ লাখ ১১ হাজার ৯৪১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ২৪ হাজার ৪২৫জন। শতকরা হিসেবে ভোট প্রদানের হার ৭১ দশমিক ৯৪ ভাগ। এখানে বিজয়ী বিএনপির মোশারফ হোসেন।

বগুড়া-৫ আসনে ৪ লাখ ৭৫ হাজার ২৮৯ জনের মধ্যে ভোট দেন ৩ লাখ ৯১ হাজার ৭০৫জন। ভোট প্রদানের হার শতকরা ৮২ দশমিক ৪১ ভাগ। এ আসনে বিজয়ী আ’লীগের হাবিবর রহমান।

বগুড়া-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ২৭৯জন। এর মধ্যে ভোট দেন ২ লাখ ৫৭ হাজার ৪৭৬জন। ভোট প্রদানের হার শতকরা ৬৬ দশমিক ৬৮ ভাগ। এখানে বিজয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৭ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ৬২২। এর মধ্যে ভোট দেন ২ লাখ ৯৫ হাজার ৫২২জন। ভোট প্রদানের শতকরা হার ৬৪ দশমিক শূন্য ২ ভাগ। এখানে বিজীয় ধানের শীষ শূন্য স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থিত রেজাউল করিম বাবলু (ট্রাক)।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৯১ ভাগ, ৮২ ভাগ, ৮১ ভাগ, ৭৬ ভাগ ভোট প্রদান রেকর্ড বলে মন্তব্য করেছেন অনেকে। অনেকে একে ভূতুড়ে বলেও আখ্যায়িত করেছেন।

 

এএস