জিয়ানগর উপজেলার বাংলাদেশ স্কাউট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার প্রশাসনিক হলরুমে নির্বাচন এর মাধ্যমে কমিশনার পদে জয়লাভ করেন মোঃ সেকান্দার আলী খান, প্রধান শিক্ষক ভবানীপুর সঃ প্রাঃ বিদ্যালয়, সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সুপার টগড়া দাঃ মাদ্রাসা, যুগ্নসম্পাদক এস এম, লোকমান হোসেন, সহকারী শিক্ষক ইন্দুর কানী সঃ প্রাঃ বিদ্যাঃ, স্কাউট লিডার মোঃ নুরুল আমিন হাওলাদার, ইন্দুর কানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়, কাব লিডার আঃ বারী ফকির, প্রধান শিক্ষক, পূর্ব দক্ষিণ ইন্দুরকানী স: প্রা: বিদ্যালয়।
উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মৃধা মোজাহিদুল ইসলাম এর সভাপত্বি বক্তাব্য রাখেন, মোঃ জামাল হোসেন, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চল, পিরোজপুর জেলা স্কাউট সম্পাদক রমেশ চন্দ্র হালদার, জেলা কাব লিডার মাহতাব উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি এ্যাড. মতিউর রহমান, সাবেক স্কউপ কমিশনার সাবেরা সুলতানা, সেকান্দার আলী খান প্রমুখ।
এসএইচ





