নান্দাইল উপজেলায় খেতের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ে বল্লমের আঘাতে তোফাজ্জল (৫০) ও স্বপন (৩৫) নামের দুই ভাই মারা গেছেন।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। তোফাজ্জল ও স্বপন শেরপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার জমির আইল কেটে সেচ দেওয়াকে কেন্দ্র করে তোফাজ্জল ও স্বপনের সঙ্গে তাদের চাচাতো ভাই আবুল খায়ের ও জহর উদ্দিনের বিবাদ বাধে।
শুক্রবার আবারও সেচ দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আবুল খায়ের ও জহর উদ্দিনের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তোফাজ্জল ও স্বপনের মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং লাশের হাল সুরত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
জেইউ





