তুরস্ক থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারের একটি বিমান তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আরও জানান, ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে যান।
এমবি





