রোববার (৩০ জুলাই) সংগঠনটির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তারা বলেন, ২০১৪-২০১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে পাঁচ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং ৯২ জন শ্রমিককে হত্যা করেছে। অতীতের ন্যায় আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাস্ত করা যায় না।
এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
এমবি





