ঝিনাইদহ শহরের কেসি কলেজ হোস্টেলের সামনে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তানজিল (৬)বলে জানা যায়।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে হোস্টেল পাড়ার সলেমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তানজিল কেসি কলেজের হোস্টেলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ