সিরাজগঞ্জ শহরের বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরে দরগা রোডের মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম (১৪) শহরের রহমতগঞ্জ মহল্লার মনোয়ারুল ইসলামের ছেলে। সে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের দাদা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এলার্জিজনিত কারণে খায়রুলকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু যথাযথ চিকিৎসা না দেয়ায় ক্রমেই তার অবস্থার অবনতি ঘটে। এ সময় ইন্টার্নি চিকিৎসক ডা. পিয়াস তার চিকিৎসা দেয়। এর পরই সে মারা য়ায়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাঙচুর করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এআই





