নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’মাকসুদুল ইসলাম লিখন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।

আজ (মঙ্গলবার) ভোর পৌনে ৫টায় ফতুল্লার পাগলা নিশ্চন্তপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে পাগলা নিশ্চন্তপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫ থেকে ৬ জনের একদল সন্ত্রাসী। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে লিখন গুলিবিদ্ধ হন।

ওসি মঞ্জুর কাদের আরও জানান, পরে ধরতে গলে ধস্তাধস্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুর সাফিউল আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম তারেক ও কনস্টেবল রোকনুজ্জামান ওরফে রোমান আহত হয়। এসময় লিখনের অন্য সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ৪২০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

এমবি