সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, সওজ সেতুর নিচে ফুলজোড় নদীর পানিতে অজ্ঞাত নারীর লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। ওই নারীর বয়স ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।
জেএ





