ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গী থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে লাখ লাখ যাত্রীকে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হচ্ছে।

গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়, চান্দনা-চৌরাস্তা ও টঙ্গীর ষ্টেশন রোড এলাকায়ও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

একদিকে ঘরমুখো মানুষের কিছুটা চাপ অপর দিকে রাত্রে থেকে বৃষ্টি যার কারণে যানজট নিরসনে কিছুটা হিমশিম খেতে হচ্ছে বালে জানিয়েছেন টাঙ্গাইলের এলেঙ্গায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এহসান মামুদ।

গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে এই ট্রাক গুলো সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।

এআই