ফরিদপুরের মাচ্চা ইউনিয়নের শিবরামপুর এলাকা থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলেন, স্বামী মনসুর শেখ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৫)। এই দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেন।

এমবি