একটি কোচিং সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে কলেজ মোড়ের ফেমাস কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধর জানান, বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিতে ফেমাস কোচিং সেন্টারে শিবির নেতা-কর্মীরা বৈঠক করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শিবিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ওসামা, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শহর ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামসহ ১৮ জনকে আটক করা হয়।

ওএফ