দুবাই থেকে সম্প্রচারিত পিস টিভি বাংলাদেশে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে 'আহলে সুন্নাত ওয়াল জামাত'।
সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহাব উদ্দিন বখতিয়ার বলেন, 'শুধু বন্ধ নয়, এই চ্যানেলে বক্তব্য রাখা আলোচকদের ওপরও নজরদারি বাড়ানো জরুরি।'
আহলে সুন্নত ওয়াল জামাআত সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহাব উদ্দিন বখতিয়ার বলেন, 'সেখানে যারা আলোচক ও উপস্থাপক রয়েছে, যাদের জঙ্গিবাদী বক্তব্যের কারণে জঙ্গি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তাদের উপর নজরদারি বাড়ানো দরকার। পিস টিভির বাইরেও তারা বক্তব্য রাখে।'
সমাজে অশান্তি সৃষ্টির এসব সহায়ক কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতা ভালো করে খতিয়ে দেখা উচিত।
জেড





