রাজধানীর শাহজাহানপুর থানার জামায়াতকর্মী মাহবুব আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (০২ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাহবুব আলমের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মাহবুব আলম আজ সকাল ৭টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মাহবুব আলমের নামাজে জানাযা তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দিতে নেওয়ার পর অনুষ্ঠিত হবে এবং স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারিক সূত্রে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





