খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার প্রাক্রিয়া চলছে।
সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্তের পর এ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের বিশেষ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতির বিষয়টি উল্লেখ করলেও এডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র (আজ বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখার সময়) বিষয়ে এখনো লিখিত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কোন কর্তৃত্ববলে মন্ত্রী ও এমপিপদে বহাল রয়েছেন তা জানতে চেয়ে রিট করেছেন সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি দায়ের করেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি উপস্থাপন করা হবে জানা গেছে।
ইআর





