ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সহেরাতৈল নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
আজ (রোববার) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো হতাহতদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি।
এমবি





