শারদীয় দূর্গাপূজায় নীলফামারীর ৬টি উপজেলা ও ৪টি পৌর সভায় ৭৭৭টি পূজা মন্ডপে ৩৮০ মেট্রিক টন চাল সরকারিভাবে বিতরণ করা হয়েছে।
সোমবার সংশ্লিষ্ট এলাকার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পূজা কমিটির সদস্য এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপ্পী জানান, প্রতিটি পূজা মন্ডপকে ৫শ’কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, এবার নীলফামারী সদর উপজেলায় ২৫৬টি, জলঢাকা উপজেলায় ১৫২টি, কিশোরীগঞ্জ উপজেলায় ১২৮টি, ডিমলা উপজেলায় ৭৭টি, ডোমার উপজেলায় ৮৯টি এবং সৈয়দপুর উপজেলায় ৭৫টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





