মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার প্রাক্তন আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ফাঁসির রায়ে তার নিজ এলাকা আখাউড়ায় আনন্দ মিছিল বের করা হয়।

সোমবার সকালে ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসি মিলে আনন্দ মিছিল বের করে। মিছিলটি মুগরা বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সে সময় মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোমিনুল হক, মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, নামি ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। টেলিভিশনে তা দেখার পর এলাকাবাসি ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ মিষ্টি বিতরণ করেন।

জেআই