রংপুরের গঙ্গাচড়ায় মোনায়েম নামে আরো এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুল মতিন জানান, গত বুধবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া বাজারে অভিযান চালিয়ে জেএমবি সদস্য মোনায়েমকে গ্রেফতার করা হয়। তিনি চর বাগডোহরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
তিনি আরো জানান, এর আগে তিস্তার চরাঞ্চল থেকে চারজন জেএমবি সদস্যকে গ্রেফতার করে আইন শৃংখলা বাহিনী। বর্তমানে তারা ৭ দিনের রিমান্ডে রয়েছে। জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদে মোনায়েমের নাম পাওয়া গেছে। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
জেড





