শার্শার উপজেলার বাগআঁচড়ার পশ্চিম কোটা গ্রামে বজ্রপাতে একই পরিবারের ভাই ও বোন এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা সাড়ে সাতটার সময়।
জানা যায়, পশ্চিম কোটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে সফুরা খাতুন (২৭) এবং ছেলে মাসুদ (১৫) ইফতারের পর বাড়ীর বারান্দায় বসে ছিল।
তখন বাইরে প্রচন্ড বেগে ঝড় ও বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু ঘটে।
একই পরিবারের ভাই-বোনের অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, বজ্রপাতে শার্শার পশ্চিমকোটা গ্রামে দু’ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।
নাছির/এমই





