পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ব্লগার হত্যাকারীদের উদ্দেশ্য করে বলেন, ‘কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে তার নামে মামলা করুন। কিন্তু তা না করে ব্লগারদের হত্যা করা আইনে নেই, এমনকি ইসলামেও নেই।’
রোববার বিকেল ৫ টায় পুলিশ সদর দফতরে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমার জানা মতে ইসলামে হত্যা করা দন্ডনিয় অপরাধ। কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাহলে তার নামে মামলা করুন। প্রচলিত আইনে তাদের শাস্তির বিধান রয়েছে।’
ব্লগারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন কোনো লেখা ব্লগে লিখবেন না। কোনো ধর্মকে কটাক্ষ করে দেশবাসীর মনে আঘাত দেবেন না।’
তিনি আরো বলেন, ‘আপনারা মুক্ত মনে লেখালেখি করুন। কিন্তু ধর্মকে বাদ দিয়ে লিখুন।’
এআই





