শরীয়তপুরে দুটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ রুহুল আমীন মাদবর টিটু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জেলা আদালত প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার দুপুর ২টায় তাকে আটক করা হয়।

পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ জানান, দুপুরে জেলা জজ আদালতের কার্যক্রম চলাকালে টিটু সেখানে প্রবেশ করছিলেন। সে সময় পুলিশ চ্যালেঞ্জ করে। টিটুর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ ছাড়া তার সহযোগী ইদ্রিস সরদার একটি টেঁটা ও একটি রামদা ফেলে পালিয়ে যান। তাদের বাড়ি নড়িয়া উপজেলার দক্ষিণ চাকধ গ্রামে।

এ ব্যাপারে পালং মডেল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জানান।

জেআই