সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টিতে কাজ করছে সরকার।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাদানকারী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

এআর