রংপুরে মোশারফ হোসেন (৩৫) নামে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রংপুরের পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে ইউনিয়ন পর্যায়ের এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন পীরগাছা উপজেলার জীগাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমই





