দীর্ঘ ১ মাস পর আগামীকাল বৃহস্পতিবার (০৭ মে) বসছে মন্ত্রিসভার বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (০৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে এবারের মন্ত্রিপরিষদ বৈঠকটিও হবে সীমিত পরিসরে। করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, সবশেষ গত ০৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়।

এমবি