নওগাঁ পৌরসভার তৃতীয় নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্যানিটেশান কর্ম পরিকল্পনা এবং প্রযুক্তি প্রদর্শণের পারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র নাজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যের মধ্যে বর্ডার কনসালটেন্ট বালা চন্দ্র, এনডিয়াস, রিচার্ড এলেট, জুনিয়র কনসালটেন্ট রাম কৃষ্ঞ পাল, প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জামালুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা নওগাঁ পৌরসভার তৃতীয় নগর পরিচালনা এবং অবকাঠানো উন্নয়ন প্রকল্পের স্যানিটেশান কর্ম পরিকল্পনা এবং প্রযুক্তি প্রদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এসএইচ





