রাজধানীর নদ্দা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে নাঈমা বিনতে নাহিদ (১৬) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে বারিধারার নদ্দার ৫৩/৩ ক্যামব্রিয়ান কলেজের ছাত্রী হোস্টেলের ২১ নম্বর কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী নাঈমা যশোরের কেশবপুর থানার সৈয়দ নাহিদ হাসানের মেয়ে। তিনি হোস্টেলে থেকে ক্যামব্রিয়ান কলেজে পড়তেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারিধারার নদ্দায় অবস্থিত ক্যামব্রিয়ান ছাত্রী হোস্টেলের ২১ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় নাঈমার লাশ উদ্ধার করা হয়।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ