করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি শিশুসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় তাদের রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, ওই শিশু সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার দেশে ফিরলে বিমানবন্দরে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সাজ্জাদ আরও বলেন, ইতালি থেকে আসা দুজন ও সিঙ্গাপুর থেকে আসা এক শিশুকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ রয়েছে।
এমবি





