ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের গেরদা ইউনিয়নের জামতলা নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ বাসযাত্রী নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন গোপালগঞ্জের মুকসুদপরের মহারাজপুরের হাবিব শেখ ও নিহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুরের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ফরিদপুর থেকে মৃধা পরিবহনের একটি বাস মাদারীপুরের টেকেরহাট যাচ্ছিল।
পথিমধ্যে জামতলা নামক স্থানে টেকেরহাট থেকে ফরিদপুরগামী রাব্বি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এমকে





