রাঙামাটি শহরের বনরূপা ও হেপিরমোড় এলাকায় মেডিকেল কলেজে উদ্বোধনকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।

গুরুতর আহত ৯ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এদিকে এ ঘটনা পর ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত মেজিস্ট্রেট মোস্তফা জামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাঙ্গামাটি, টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ছয়টি মেডিকেল কলেজের উদ্বোধন করেন।

সকাল ১০টার দিকে শহরের বনরূপা ও হেপির মোড় এলাকায় এই মেডিকেল কলেজে উদ্বোধনকে কেন্দ্র করে সন্তুলারমা গ্রুপের পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১৭ জন আহত হন।

এ ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) সোহেল ইমতিয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ