ঢাকার আশুলিয়ায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

আজ (০২ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরের নিরিবিলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বসবাসরত রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার মেয়ে ফাতেমা (৩)। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে ও রিকশাচালক জুয়েল রানা (৪০)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি