সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ইকোপার্কের নিকট রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার সকাল সোয়া ৮টার দিকে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হলে উত্তরাঞ্চল ও খুলনার সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনার বিষয়টি পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে অবগত করেছি। ট্রেনটি ল্ইানচ্যুত হলেও বগিগুলো ছিটকে পড়ে যায়নি, দাঁড়িয়েই রয়েছে।
এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ঢাকা, খুলনা ও রাজশাহী অভিমুখে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভুইয়া জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এআর





