কুমিল্লা জেলার কোতয়ালী এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বৃহস্পতিবার পৃথক সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সালাউদ্দীন জানান, নগরীর চানপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ সময় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
অপরদিকে, সকালে জেলার ব্রাক্ষণপাড়া থানাধীন শিদলাই গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে মফিজ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান আলী জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাসেল/এমবি





