চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজন করে দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব।

রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমীর নন্দী, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী ও প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ।

প্রতিযোগিতার তিন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন চারুকলায় শিল্পী মুনীরুজ্জামান, আবৃত্তিতে রফিকুল ইসলাম, ফয়জুল আলম পাপ্পু ও রেজিনা ওয়ালী লীনা এবং সংগীতে তিমির নন্দী, জহির আলীম, নাসিমা শাহীন ফ্যান্সি।

চিত্রাঙ্কনে 'ক' বিভাগে প্রথম হয়েছে অপর্ণা ইবনাত আমীন, দ্বিতীয় লাবিবা একরাম ও তৃতীয় আহনাফ আল রাকিব। 'খ' বিভাগে প্রথম হয়েছে প্রিয়শী বড়ুয়া, দ্বিতীয় লামিয়া মেহরীন ও তৃতীয় আদনান রাকিদুল আহাদ। 'গ' বিভাগে প্রথম হয়েছে আশীরাত খালেদ, দ্বিতীয় তাসকিয়া ইলিয়াস খান ও তৃতীয় শাকিরান হক হিমি।

আবৃত্তিতে 'ক' বিভাগে প্রথম হয়েছে আর্যা রৌদ্রী দত্ত, দ্বিতীয় হয়েছে ফাইজা মাহমুদ যারা ও তৃতীয় জান্নাতুল মাওয়া জিনিয়া। 'খ' বিভাগে প্রথম হয়েছে প্রিয়শী বড়ুয়া, দ্বিতীয় রোজা আরাফা চৌধুরী ও তৃতীয় আদনান রাকিদুল আহাদ। 'গ' বিভাগে দু'জন অংশগ্রহণকারীর মধ্যে প্রথম হয়েছে আরাফাত রহমান, দ্বিতীয় হয়েছে শাকিরান হক হিমি।

সংগীতে 'ক' বিভাগে প্রথম হয়েছে অংকিতা দাস, দ্বিতীয় জান্নাতুল মাওয়া জিনিয়া ও তৃতীয় রওদা মুরসালিন। 'খ' বিভাগে প্রথম হয়েছে নাজিম মাহমুদ মাসুদ, দ্বিতীয় তারান্নুম ইলিয়াস খান ও তৃতীয় অনুমৃতা আলম প্রজ্ঞা। 'গ' বিভাগে প্রথম হয়েছে তাসকিয়া ইলিয়াস খান, দ্বিতীয় আরাফাত রহমান ও তৃতীয় সাকিব আহমেদ।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ