সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়নকারী দোষি ব্যক্তিকে চিহ্নিত করার পর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেছেন, জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম সমন্বয় ও অধিকতর জোরদার করার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স সন্ত্রাস ও জঙ্গী নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী আমির হোসেন সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, দেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদের কার্যক্রম কীভাবে কোথাকার টাকায় পরিচালিত হচ্ছে তার উৎস খুঁজে বের করার ব্যাপারে সভায় আলোচনা হয়।
শিল্পমন্ত্রী বলেন, কেবল সন্ত্রাস বা জঙ্গিবাদ নয়, মানি ল্যান্ডারিং এবং চোরাচালানের মাধ্যমে টাকা আসে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সব ধরনের চোরাচালান বন্ধ করা হবে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





