নির্মাণাধীন ভবন থেকে ফেলে দিয়ে এক বাড়ির কেয়ারটেকারকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের বয়স হবে আনুমানিক ৩০ বছর।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মধ্যবাড্ডা কুমিল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ওই ভবনের কেয়ারটেকারের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাড্ডার হোসেন মার্কেটের পিছনে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে এক দল সন্ত্রাসী ভবনের কেয়ারটেকারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এ ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে।
জেএ





