মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, তুহিন খন্দকার (৩৫) মরিয়ম বেগম(৪০) মজিরুল (১৬) ও শফিকুল ইসলাম (২৫)।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ওই গ্রামের শফিকুল খন্দকার এর পুত্র তোহিদুল খন্দকার তাদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরতে গেলে তার অপর অংশিদার তুহিন খন্দকার বাধা প্রদান করে।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তকে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে মহিলাসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
টিএইচ/ এআর





