ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য ও সজীব মনের জন্য ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র।

প্রতিমন্ত্রী শনিবার ডুমুরিয়া শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সুশৃঙ্খল ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ক্রীড়ার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। এ জন্যই দেশে ভাল মানের ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য ক্রীড়াচর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গাজী আব্দুল হাদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্যদের সদস্য অধ্যাপক আব্দুর রউফ, কলেজের উপাধ্যক্ষ মো. ফারুক আলম ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরদার আবু সালেহ।

স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান।পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইআর