চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

আজ (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এইসব টিকা এসে পৌঁছায়।

মাইদুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দর থেকে টিকাগুলো গ্রহণ করেন।

এর আগে চীন থেকে কেনা সিনোফার্ম টিকার ৫০ লাখ ডোজের আরেকটি চালান গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছায়। গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে ৬টি চালানে ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসেছে। এর সঙ্গে যুক্ত হবে আজকের চালানটি।

এমবি