নড়াইলের লোহাগড়ায় যুবলীগ নেতাসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  এ সময় জুয়ার আসর থেকে ৫৭ হাজার ৫শ ০২ টাকা, তাস, গাজা, এবং ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বৈশাখী আবাসিক হোটেল থেকে ৯ জন এবং টাইটানিক ক্লাব থেকে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।  

আটককৃতরা হলেন-বৈশাখী আবাসিক হোটেলের মালিক ও লোহাগড়া উপজেলা যুবলীগের সদস্য আসলাম উদ্দিন ঠান্ডু, লোহাগড়া শহরের কলেজপাড়ার উজ্জ্বল হোসেন মোল্লা, খায়রুজ্জামান, আজিম শেখ, গৌরচন্দ্র সাহা, সরদারপাড়ার বিষু কর্মকার, মদিনাপাড়ার মিরাজ শেখ, পোদ্দারপাড়ার ইকরাম শেখ, লোহাগড়ার তেলকাড়া গ্রামের নান্টু সিকদার, চাঁচই গ্রামের শওকত হোসেন, জয়পুর গ্রামের শেখ কামাল হোসেন, বাহিরপাড়া গ্রামের আসলাম শেখ, পারমল্লিকপুর গ্রামের রবিউল ইসলাম, মঙ্গলহাটা গ্রামের বাবুল হোসেন উজ্জ্বল ও ধোপাদাহ গ্রামের রবিউল ইসলাম।

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।   

রিন্টু /ইমন