বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিয়াকত আহমেদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত বছরের ২৮ মার্চ দুপুরে বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় মোট ২৬ জন মারা যান। ওই দিনই বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন।

এএইচ