গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাজার মসজিদের পার্শ্বের রাস্তা নির্মাণের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকার। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুফল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন আকন্দ, সার্ভেয়ার আনোয়ার হোসেন, কার্য সহকারী হেলাল উদ্দিন, স্টোর কিপার মিজানুর রহমান, ইজারাদার মোঃ ইউনুস, ঠিকাদার মোঃ ফছিয়ার প্রমুখ।

এমএ