প্রথম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারী শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত কেন্দ্রেীয় ঐক্য পরিষদের সদস্যরা।

আজ শুক্রবার সকাল ১০ টায় শাহাবাগ চত্বরের সামনে ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অবস্থান কমসূর্চির আয়োজন করা হয়।

কমসূর্চিতে থেকে ঐক্য পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন দাবী তুলেন। সেগুলো যথাযথভাবে পূরণের জন্য তারা সরকারের প্রতি বিনীতভাবে আহবান জানান।

তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো ১ থেকে ১২ তম সকল শিক্ষক নিবন্ধিতদের নিয়োগ, ৬০ হাজার জাল সনদধারীদের চিহিুত করে অবিলম্বে বৈধ শিক্ষক নিবন্ধিতদের নিয়োগ করা এবং এমপি ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শুন্য পদের সংখ্যা গণনা করে শিক্ষক নিবন্ধিতদের নিয়োগ করার দাবীতে তারা এই অবস্থান কমসূর্চিপালন করছেন।

অবস্থান কমসূর্চিতে উপস্থিত আছেন, শিক্ষক নিবন্ধিত ঐক্য পরিষদের, সাধারণ সম্পাদক মিসবাহুল হক মন্ডল, দফতর সম্পাদক বিল্লাল ও জাহিদ প্রমুখ।
মেহেদি হাসান খাজা