নীলফামারীতে ট্রাকের চাপায় আজাদ রহমান (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। উপজেলার কামারপুকুরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ রহমান সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুরের বাসিন্দা।

এলাকাবাসীজানান, সন্ধ্যায় ভ্যানচালক আজাদ রংপুর-সৈয়দপুর মহসড়কের চিকলী বাজারে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ