লালমনিরহাটের পাটগ্রামে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১৫ নভেম্বর) সকালে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যানদের মধ্যে এতে অংশ গ্রহণ করেন সহকারি কমিশনার (ভূমি) টিএমএ মমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, টিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম প্রমূখ।
শোভাযাত্রা শেষে দুপুরে উপজেলার স্টেশনপাড়া ধানক্ষেত মাঠে পিঠা খাওয়ার উৎসব এবং সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামসুদ দোহা/জারিফ





