সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের (৩২) পরিচয় এখনো জানা যায়নি।
শনিবার রাত ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সয়দাবাদ মোড় থেকে খালি ভ্যান চালিয়ে চালক বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।
এঘটনায় অপমৃত্যুর একটি মামলার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।
এআই





